ঈদের মাত্র আর কয়েকদিন বাকি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীর চাপ বেড়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে এ রুটে ছোটবড় যানবাহনের বাড়তি চাপ না থাকলেও দুপুর থেকে মোটরসাইকেলের চাপ বেড়েছে। তবে পর্যাপ্ত টোল বুথ থাকায় যথাসময়ে পারাপার হতে পারছে যাত্রীরা।
সেতু এলাকা ঘুরে দেখা গেছে, মাওয়া টোল প্লাজা এলাকায় সেতুর টোল আদায়ে চালু রয়েছে ৮টি টোল বুথ সে সঙ্গে মোটরসাইকেলের চাপ কমাতে আরও তিনটি অতিরিক্ত টোল বুথ স্থাপন করেছে সেতু কর্তৃপক্ষ।
সেতু কর্তৃপক্ষ জানান, গত কয়েক দিনের তুলনায় সোমবার দুপুর থেকে যানবাহনের চাপ একটু বেশি। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ও জাজিরা প্রান্ত মিলে মোট ১৭টি টোল বুথ এবং অতিরিক্ত আরও ৩টি টোল বুথের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি এ বছর দক্ষিণ বঙ্গের যাত্রীরা ঈদ যাত্রীয় নির্বিঘ্নে পারাপার হতে পারবে।
এদিকে যাত্রীদের কথা চিন্তা করে টয়লেট, নিরাপদ পানিসহ চিকিৎসার জন্য মেডিকেল টিম রাখা হয়েছে।
পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন জানান, সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ হাজার ৯৬৫ গুলো যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১২ লাখ ১২ হাজার ১৫০ টাকা। এবং জাজিরা ও মাওয়ার দুই প্রান্ত মিলে গত ৯ ঘণ্টায় ১৬ হাজার ৫২৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা। যা পবিত্র রমজান মাসে সর্বোচ্চ টোল আদায়।
