গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে এমপি বাবরের ইফতার মাহফিল

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. কে এম বাবর।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, বি এম যোবারের হোসেন ও শেখ মোস্তফা জামানসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, সাংবাদিকরা যেন সবসময় সত্যের পক্ষে থাকেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। তিনি জেলার উন্নয়নমূলক ও ইতিবাচক সংবাদ তুলে ধরার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে প্রকাশ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে জনগণের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত