প্যারোলে মুক্ত হয়ে বাবার জানাজায় ছেলে !

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৩:৫২ এএম

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পড়া অবস্থায় পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাবার জানাজায় অংশ নিয়েছে তার ছেলে। মঙ্গলবার(১৭মার্চ) সকাল ৮টায় মুক্তি পাওয়ার পর সকাল ১০টায় উপজেলার নলবুনিয়া গ্রামের সিদ্দিকুর রহমান আকনের জানাজায় অংশ নেয় তার একমাত্র ছেলে এমরান হোসেন উজ্জ্বল (৩৮)। স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত উজ্জ্বল প্রায় আড়াই বছর ধরে পিরোজপুর জেলা কারাগারে রয়েছে। প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ তার ঘর থেকে উদ্ধার করা হয়। সেই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। 

সোমবার বিকেলে বার্ধক্যজনিত কারণে প্রায়৭৫ বছর বয়সে মারা যায় সিদ্দিকুর রহমান। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা প্যারোলে উজ্জ্বলের মুক্তির আবেদন করে।এরপর সকালে পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের পাহারায় উজ্জ্বলকে তার বাড়িতে নেয়া হয়। পরবর্তীতে হাতকড়া লাগানো অবস্থায় জানাজা শেষে আবারও তাকে কারাগারে নেয়া হয়। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টার জন্য উজ্জ্বলকে প্যারোলে মুক্তি দেয়া হয় বলে কারাগার সূত্রে জানা গেছে। উজ্জ্বল দ্বিতীয়বার বিয়ে করার পর সেই সংসারে তার আড়াই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত