বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে যুক্তরাষ্ট্র বিধিনিষেধ শিথিল করতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
আজ বৃহস্পতিবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব জরুরি মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে।
এদিকে চলতি সপ্তাহের শুরুর দিকে বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানের তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি অতিক্রম করছে। এটি বিশ্ববাজারে জ্বালানির জোগান সচল রাখতে সাহায্য করছে।
সূত্র: আল-জাজিরা
