অর্থকড়িতে সেরা হলেও আইপিএল বিশ্বের সেরা টি২০ লিগ নয় কেনো

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম

আর্থিক দিক থেকে বিশ্বের যেকোনো ক্রিকেট লিগের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও, খেলোয়াড়দের অধিকার ও সুরক্ষার মাপকাঠিতে পিছিয়ে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত ২০২৬ সালের র‍্যাঙ্কিংয়ে আইপিএল রয়েছে তৃতীয় স্থানে। ক্রিকেটারদের ভোট ও মূল্যায়নের ভিত্তিতে ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' বর্তমানে বিশ্বের সেরা লিগের মর্যাদা পেয়েছে।

এক নজরে পয়েন্ট টেবিল

লিগের নাম             প্রাপ্ত পয়েন্ট   অবস্থান

দ্য হান্ড্রেড (ইংল্যান্ড)      ৭৫.২            প্রথম

এসএ২০ (দ. আফ্রিকা)  ৬৮.০          দ্বিতীয়

আইপিএল (ভারত)        ৬২.৬          তৃতীয়

কেন পিছিয়ে পড়ল আইপিএল?

প্রতিবেদনে বলা হয়েছে, বেতন কাঠামোর দিক থেকে আইপিএল শীর্ষে থাকলেও বেশ কিছু মৌলিক জায়গায় ঘাটতি পাওয়া গেছে:

অধিকার ও সুরক্ষা: ক্রিকেটারদের ব্যক্তিগত অধিকার এবং সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধানে আইপিএল পিছিয়ে আছে।

মোস্তাফিজুর রহমান বিতর্ক: নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের মোস্তাফিজকে কিনলেও বিসিসিআই-এর নির্দেশে তাকে বাদ দেওয়া নিয়ে কড়া সমালোচনা করেছে ক্রিকেটারদের সংগঠনটি। একে খেলোয়াড়দের স্বার্থ ও সুরক্ষার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে।

বোর্ড নীতি: ভারতীয় ক্রিকেটারদের অন্য বিদেশি লিগে খেলতে না দেওয়ার যে কঠোর নীতি বিসিসিআই অনুসরণ করে, সেটিও র‍্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত