বাদ পড়ার দুদিন পরেই আর্জেন্টিনায় ফিরলেন মাস্তান

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে গত কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলে ফিরলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। শুরুতে স্কালোনির ২৮ জনের তালিকায় জায়গা না পেলেও, মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচটি চূড়ান্ত হওয়ার পর তাকে এবং স্ট্রাসবুর্গ ফরোয়ার্ড হোয়াকিন পানিচেলিকে জরুরি ভিত্তিতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

লিসান্দ্রো মার্তিনেজ বা লাউতারো মার্তিনেজের মতো চোটের কারণে নয়, বরং মাস্তানতুয়ানোকে শুরুতে বাদ দেওয়া হয়েছিল কৌশলগত কারণে। রিয়াল মাদ্রিদের হয়ে সাম্প্রতিক সময়ে পর্যাপ্ত সময় মাঠে না পাওয়ায় তাকে স্কোয়াডের বাইরে রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলেন স্কালোনি। তবে সফর বড় হওয়ায় এবং নতুন প্রতিপক্ষ যুক্ত হওয়ায় কোচ তার সিদ্ধান্ত বদলান।

মাস্তানতুয়ানো আর্জেন্টিনার হয়ে ইতিপূর্বেই ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। গত বছরের জুনে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে তার সিনিয়র ক্যারিয়ার শুরু হয়েছিল। এরপর ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষেও তিনি মাঠে নেমেছিলেন। ইনজুরির কারণে গত নভেম্বরের কিছু ম্যাচ মিস করলেও এখন তিনি পুরোপুরি ফিট এবং জাতীয় দলে নিজের জায়গা পুনরায় নিশ্চিত করতে মরিয়া।

আর্জেন্টিনা এই উইন্ডোতে মোট ৩০ সদস্যের শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে। তাদের ঘোষিত ম্যাচগুলো হলো: ২৭ মার্চ: মৌরিতানিয়া (ভেন্যু: লা বোম্বোনেরা, বুয়েনস আইরেস)। ৩১ মার্চ: গুয়াতেমালা (ভেন্যু: লা বোম্বোনেরা, বুয়েনস আইরেস)।

৩০ জনের স্কোয়াড একনজরে

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্দি, তমাস পালাসিওস, নিকোলাস তাগ্লিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস ও মার্কোস আকুনিয়া।

মধ্যমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, মাক্সিমো পেরোনে, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্তিন বার্কো, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, নিকো পাজ, থিয়াগো আলমাদা এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো।

আক্রমণভাগ: লিওনেল মেসি, নিকোলাস পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গঞ্জালেস, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, হোসে লোপেজ ও জুলিয়ান আলভারেজ, হোয়াকিন পানিচেল্লি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত