ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

দিনাজপুরের বিরামপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গনমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

রবিবার (২২ মার্চ) দুপুর ২টায় বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে মন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময়  বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা, বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি শিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা এবং বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত্য কুমার, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,  জিয়া পরিষদের আহ্বায়ক খায়রুল বাশার ও সদস্য সচিব সৈয়দ তহিদুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) আহ্বায়ক মেহেদী মাসুদ রুবেল, সদস্য সচিব আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মিজানুর রহমান, আফছার আলী সরকার, মোকলেছার রহমান ও মুক্তার হোসেন, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলজার রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ডা. জাহিদ হোসেন সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন সঙ্গে তার সহধমিনী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত