সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা ইরানের

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে হামলা চালিয়েছে। 

সংস্থাটি আরও দাবি করেছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে। তারা এই ঘাঁটিটিকে মার্কিন সামরিক মোতায়েন ও অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বর্ণনা করে জানায়, এই কৌশলগত অবস্থান বিবেচনা করেই তারা সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

একই সময়ে ইয়েমেনের হুতি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আল-মাসিরাহ জানিয়েছে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরাইলের বেন গুরিয়ান বিমান ঘাঁটির কাছে অবস্থিত ‘জায়নিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার’-এ হামলা চালিয়েছে। এই অভিযানে তারা অত্যন্ত বিধ্বংসী ‘আরাশ-২’ অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে।

তবে এই হামলার দাবিগুলো এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র বা নিরপেক্ষ সূত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত