গোপালগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ যুবক আহত

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১১:০০ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ হয়ে মতিউর রহমান নামে এক যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার পরে উপজেলার নিলফা বাজার এলাকার নিজেদের বাড়িতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে ওই যুবকের হাত-পাও মুখ ঝলছে গেছে। 

আহত মতিউর রহমান (২৫) ওই এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে।

আহত মতিউরের স্বজনেরা জানান, তার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সে আতশবাজি বানানোর চেষ্টা করছিল। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

স্থানীয়রা জানায়, বিষয়টি সন্দেহজনক হলে গোপালগঞ্জ সদর থানা পুলিশের দুইজন সদস্যসহ তাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আইয়ুব আলী জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত