২৫ মার্চ রাতে ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১১:৫২ এএম

আগামী ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ দিয়েছে সরকার। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৩ মার্চ) এই ব্ল্যাক-আউট পালনের নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক-আউট পালন করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত