কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম আউটার সিগন্যাল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে স্টেশনের পূর্ব আউটার সিগন্যাল এলাকায় রেললাইন দিয়ে হাঁটার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির পরনে ছিল জিন্সের প্যান্ট ও খয়েরি রঙের শার্ট। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার পরিচয় শনাক্তে জেলা পিবিআইকে জানানো হয়েছে।
অন্যদিকে, এর আগের রাতে স্টেশনের পশ্চিম আউটার এলাকায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি মারা যান। পরে পিবিআই তার পরিচয় শনাক্ত করে এবং পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে মরদেহ নিয়ে যান। নিহত ব্যক্তির বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।
ভৈরব রেলওয়ে পুলিশ জানায়, দুটি ঘটনাই দুর্ঘটনাজনিত এবং নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের কর্মসূচি ঘোষণা