জামালপুরে বিয়ের সালিশে সংঘর্ষ, দুইজন নিহত

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০২:৫২ এএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শ্বশুরবাড়িতে বউ তুলে নিতে গিয়ে সংর্ঘষে সোহেল রানা (৩৫) ও মজনু মিয়া (৪০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার(২৪মার্চ) দুপুরের দিকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের পাঠিছে পুলিশ। এর আগে সোমবার (২৩মার্চ) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই এলাকার শাহজাহান আলীর ছেলে এবং মজনু মিয়া একই এলাকার সেকেন্দর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি এলাকার লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের সাথে একই ইউনিয়নের চাপারকোনা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রনি মিয়ার বিয়ের কাবিন হয়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে মনোমালিন্য শুরু হয়। একপর্যায়ে রনি মিয়া বন্ধু-বান্ধব নিয়ে সোমবার (২৩মার্চ) রাতে তার বউ নিতে শ্বশুরবাড়ি আসেন। মেয়ের বাবা মেয়ে তুলে দিতে অনিহা প্রকাশ করেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে তর্কবির্তক শুরু হয়। একপর্যায়ে মেয়ের পরিবারের লোকজন জামাই রনির উপর হামলা করে। হট্টগোল শুনে শ্বশুর লিটনের প্রতিবেশী সোহেল ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি জামাই রনির নিয়ে কথা বলেন। এতে মেয়ের বাবা ও পরিবারের ক্ষেপে যায়। তখন তারা লাঠিসোটা নিয়ে মারামারি শুরু করেন। তাদের লাঠির আঘাতে সোহেল গুরুতর আহত হয়ে ধানক্ষেতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এদিকে সোহেলের লাশ দেখতে গিয়ে মজনু মিয়া হার্ট অ্যাটাকে মারা যায়। পরে সংবাদ পেয়ে  ঘটনাস্থল থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য দুপরের দিকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।   

এ বিষয়ে রনি মিয়ার স্বজনারা জানায়, কাবিন হয়েছে কিন্তু তারা মেয়ে দিতে চাচ্ছেন না। তাদের সাথে আলাপ-আলোচনা করে মেয়ে নিতে আসা হয়েছিল। কিন্তু তারা উত্তেজিত হয়ে মারামারি শুরু করে। তবে অভিযুক্ত লিটনের মা আছিয়া বেগম বলেন, রনি দলবল নিয়ে আমার নাতিনীকে তুলে নিতে এসেছিল। তারাই আগে আমার ছেলের উপর হামলা করে। এক সপ্তাহ পরে তুলে দিতে চেয়েছিলাম। কিন্তু তারা আজই জোর করে নিয়ে যাবে। আমার ছেলে আহত হয়ে হাসপাতাল আছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিয়ের বিষয় নিয়ে শালিস বৈঠকে মারামারি হয়। এ ঘটনায় সোহেল রানা নামে একজনের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যজন হার্ট অ্যাটাকে মারা গেছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত