নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১১:২৯ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাক চাপায় জুম্মান হোসেন নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরমান হোসেন নামে আরো এক ব্যক্তি। ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫মার্চ) সকালে বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুম্মান ওই গ্রামের মোবারক হোসেনের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, গুচ্ছগ্রামে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রেখে জুম্মান ও আরমান চা খাচ্ছিলো। এসময় পিছন থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নেয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করে। অন্যদিকে আরমানের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর চালক পালিয়ে যায়। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত