নারায়ণগঞ্জে বাসচাপায় নারী নিহত

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসচাপায় লতা রানী মন্ডল নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতা রানী মন্ডল (৫০)  ফতুল্লার পিলকুনি এলাকার সুখ রঞ্জন মন্ডলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শহীদ রিয়াগোপ স্টেডিয়ামের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এরপর বাসটি সামনে থাকা আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে শ্যামলী পরিবহনের বাসটি সামনের অংশ ভেঙে যায়। এদিকে বাসচাপায় আহত লতা রানী মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতল মর্গে রাখা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত