গরু ধান খাওয়া প্রতিবাদ করায় বাঁশের আঘাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:০১ পিএম

নেত্রকোনার মদনে গরু জমির ধান খাওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাঁশের আঘাতে বাচ্চু মিয়া নামে এক কৃষকের মৃত্যু খবর পাওয়া গেছে। উপজেলার পূর্বপাড়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

মৃত বাচ্চু মিয়া (৬৫) ওই এলাকার মৃত জাহেদ তালুকদারের ছেলে।

অভিযুক্ত কূল ইসলাম মাখনা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয় ও মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, বাচ্চু মিয়া নিজ গ্রামের পাশেই মাখনা গ্রামের হাওরে বন্ধকি নেওয়া জমিতে বোরো আবাদ করেছেন। কিন্তু প্রায় সময় মাখনা গ্রামের লোকজনের গরু দিয়ে তার ধান ক্ষেতে খাওয়াতে নিয়ে যায়। এর প্রতিবাদ করেও কিছু সুরাহা পাননি। বৃহস্পতিবার সন্ধ্যার বাচ্চু মিয়া হওরে গিয়ে দেখেন তার জমিতে কূল ইসলাম নামের একজন গরু দিয়ে ধান খাওয়াচ্ছেন। এ নিয়ে প্রতিবাদ করায় বাচ্চু মিয়ার সঙ্গে কূল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কূল ইসলাম উত্তেজিত হয়ে তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বাচ্চু মিয়ার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়ার মৃত্যু হয়। রাতে এ খবর গ্রামে ছড়িয়ে গেলে এলাকায়  উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় পুনরায় উভয়পক্ষের মধ্যে মারামারিসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটতে পারে বলে স্থানীয়রা শঙ্কা করছেন। তবে এলাকায় পুলিশের টহল রয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত