খুলনার দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে সাগর নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
নিহত সাগর (২৫) উপজেলার দেয়াড়া কলোনির খোকনের ছেলে ও ডাকাত দলের সদস্য।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ছয়জনের একটি সশস্ত্র ডাকাত দল স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী তৌহিদুল ইসলামের পথরোধ করে। তিনি দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সে বাধা দিলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের দলের একজনের শরীরে বিদ্ধ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আহত তৌহিদুল ইসলামকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
গরু ধান খাওয়া প্রতিবাদ করায় বাঁশের আঘাতে কৃষকের মৃত্যু
হাসপাতালে ঢুকে আহত ভাতিজাকে ‘কুপিয়ে’ জখম