প্রতিপক্ষরা করলো ১৪ গোল; 'আমরা ভালো করতে পারিনি'- আর্জেন্টিনার কোচ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম

‎বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ প্রতিপক্ষ অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া। এই তিন দল ভিন্ন ভিন্ন ম্যাচ খেলতে নেমেছিল। তিনটি দলের সর্বমোট গোলসংখ্যা ১৪!

ঘরের মাঠে অস্ট্রিয়া ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ঘানাকে। গুয়াতেমালাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে আলজেরিয়া। জর্ডান ইনজুরি টাইমে গোল হজম করে ২-২ গোলে ড্র করেছে কোস্টারিকার সঙ্গে।

‎এ ম্যাচগুলোর কিছুক্ষণ পর বুয়েন্স আয়ার্সে খেলতে নেমে ২-১ গোলে মৌরিতানিয়াকে হারায় আর্জেন্টিনা।

‎এই তিন দলের পারফরম্যান্সের ওপর আলোকপাত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ‘আমাদের বিশ্বকাপ প্রতিপক্ষের খেলা কিছুটা দেখেছি। সবার মতো তারাও কঠিন, কারণ তারাও শতভাগ উজার করে খেলে এবং এই ধরনের টুর্নামেন্ট নির্ধারণ হয়ে যায় কিছু ছোটখাটো বিষয় দিয়ে।’ গত আসরে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ। সেই হার তাদেরকে আরও শক্তিশালী করে তুলেছিল, যার পুরস্কার হিসেবে তারা জিতেছিল বিশ্বকাপ ট্রফি। স্কালোনি বললেন, ‘সৌভাগ্যবশত, গত বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচের অভিজ্ঞতা থাকায় আমরা এবার বেশ প্রস্তুত।’

‎‎"কোনো অজুহাত নেই"

‎‎মৌরিতানিয়ার বিপক্ষে পারফরম্যান্স নিয়ে স্কালোনি বলেন "আমরা ভালো ম্যাচ খেলিনি, এটা আমার কাছে পরিষ্কার। প্রথমার্ধ হোক বা দ্বিতীয়োর্ধ—দল কোনো মুহূর্তেই ভালো ছিল না। এই দল এর চেয়ে অনেক ভালো খেলার ক্ষমতা রাখে।"
‎দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা গা ভাসিয়ে দিয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো নির্দিষ্ট সময় নয়, পুরো ম্যাচেই দলের ছন্দ ছিল না।

‎পানিচেল্লির ইনজুরিতে শোকাতুর ড্রেসিংরুম

‎দলের এমন নিস্পৃহ খেলার পেছনে তরুণ ফরোয়ার্ড জোয়াকিন পানিচেল্লির গুরুতর চোট বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। হাঁটুর চোটে পানিচেল্লির বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় আবেগপ্রবণ স্কালোনি বলেন, "গতকাল যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। ওর মতো প্রতিভাবান একজন ছেলে এভাবে বিশ্বকাপ মিস করবে, তা মেনে নেওয়া কঠিন। ড্রেসিংরুমের পরিবেশ কিছুটা থমথমে ছিল, হয়তো চোটের ভয় খেলোয়াড়দের মাথায় কাজ করেছ

‎পরীক্ষা-নিরীক্ষা ও ভবিষ্যতের পরিকল্পনা

‎আগামী মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে ম্যাচেও স্কালোনি বেশ কিছু পরিবর্তন আনতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, "আমাদের ক্রমাগত পর্যবেক্ষণ এবং পরীক্ষা চালিয়ে যেতে হবে। প্রীতি ম্যাচগুলো এই কারণেই রাখা হয়েছে। আজ আমরা ভিন্নভাবে খেলার চেষ্টা করেছি, যা হয়তো মাঠে ঠিকঠাক কাজ করেনি।"

‎মেসির অংশগ্রহণ

‎অধিনায়ক লিওনেল মেসিকে এদিন শুরুর একাদশে রাখেননি স্কালোনি। দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো নিয়ে কোচ বলেন, "লিও’র সাথে আমার কথা হয়েছিল। ও কিছুক্ষণ খেলতে চেয়েছিল, তাই আমরা সেভাবেই সিদ্ধান্ত নিয়েছি।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত