ঢাকা সিলেট মহাসড়কে তেলবাহী লরির নীচে পড়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭মার্চ) বিকেল সাড়ে পাচটায় মহাসড়কের বাহুবলের শেওড়াতলী আখঞ্জী ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ী নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামে। তিনি আবদুল মজিদের ছেলে। জানা যায়, কাতার প্রবাসী মোতালিব পুটিজরী গ্রামে শশুরবাড়ী থেকে স্ত্রী সন্তানদেরকে সিএনজি অটোরিকশায় বাড়ীতে পাঠিয়ে তিনি নিজে মোটরসাইকেলে রওয়ানা হয়েছিলেন। এরপর ওই স্থানে একটি গাড়ীকে ওভারট্রেকিং করার সময় ইটের সাথে ধাক্কা লাগলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বিপরীতমুখী তেলবাহী লরির নীচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জানা যায় গত ৪ মাস আগে মোতালেব কাতার থেকে দেশে আসেন তিনি। আগামী ৮ এপ্রিল তার কর্মস্থলে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনায় তার মাথা ও মুখ থেথলে গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার বিগ্রেড ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
