নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুইজনকে জরিমানা

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১১:০১ পিএম

পিরোজপুরের নাজিরপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি ও অবৈধ মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। রবিবার (২৯মার্চ) বিকেলে উপজেলার চাঁদকাঠী ও গাওখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদকাঠী বাজারের সারদা ফার্মেসির মালিক হাসান বাহাদুর নামের এক  ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে গাওখালী বাজারে পেট্রোল বিক্রির কোন অনুমোদন না থাকায় এবং অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে সিহাব ষ্টোরের মালিক জিয়াউল হাসান (সোহাগ)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার কাছে অবৈধভাবে মজুদ করা ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শফত বৈরাগী। এসময় তিনি ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র ছাড়া  জ্বালানি তেল বিক্রি না করার কঠোর নির্দেশনা দেন। তিনি আরও বলেন, সকল প্রকার জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত