বিএনপি নেতাকে পানিতে চুবালেন আ.লীগ সমর্থক

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম

নেত্রকোনার মদনে এক বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।  সম্প্রতি ভুক্তভোগী উপজেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকন্দ শফিক এ বিষয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মেহেদী বাড়ির সামনে কান্দুবিয়া বিলে ঘাস কাটতে যান। এ সময় পূর্ববিরোধের জের ধরে সোহেল মিয়া ও তার লোকজন মেহেদীকে অতর্কিতভাবে মারপিট করেন। একপর্যায়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে বিলের পানিতে চুবাতে শুরু করে। 

মেহেদীর চিৎকার শুনে পাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ ঘটনায় মেহেদী ৪ জনকে অভিযুক্ত করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে সোহেল মিয়া, খায়েস, কাওছার ও সাগর। 

এ বিষয়ে সোহেল মিয়া জানান, মেহেদী আমার চাষকৃত ঘাস কাটছিল। আমি এতে বাধা দেই। এরপর তার সঙ্গে আমার ও আমার ভাইদের ধস্তাধস্তি হয়। তাকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা করেছি এমন অভিযোগ সঠিক নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত