রাজধানীতে পরকিয়া প্রেমিকের অস্ত্রের আঘাতে গৃহবধূ নিহত

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০১:০৬ এএম

রাজধানীর সায়দাবাদে পরকিয়া প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে তাসলিমা আক্তার (৩৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। যদিও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পর ওই গৃহবধূ স্বজনরা চিকিৎসক ও পুলিশকে সড়ক দুর্ঘটনার কথা জানিয়েছিল। সোমবার রাতে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন খুনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যার দিকে পরকিয়া প্রেমিক দক্ষিণ সায়দাবাদের একই বাসার ভাড়াটিয়া রাজু (৪১) তাসলিমার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ওই নারী।

 স্বজনরা হাসপাতালে জানায়, সায়দাবাদে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। পরে তারা থানায় গিয়ে স্বজনরা জানায়, রাজু নামে এক ভাড়াটিয়া তাসলিমার শরীরের ছুরিকাঘাত করেছে। দ্রুত চিকিৎসা পাওয়ার জন্য তারা সড়ক দুর্ঘটনা কথা বলেছিল। এসআই আরও জানান, দক্ষিণ সায়দাবাদে একটি সাততলা বাসায় ভাড়া থাকে তারা। গত ১৮মাস যাবৎ আরেক ভাড়াটিয়া রাজুর সাথে পরকিয়ার সম্পর্ক হয় ভুক্তভোগী তাসলিমার। সোমবার সন্ধ্যার দিকে সাততলা বাসার ছাদে কথা কাটাকাটির জের ধরে রাজু তাসলিমাকে ছুরিকাঘাত করে। রাজুকে আটক করার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত