ফেনীতে সরকারি অনুদান সঠিক বণ্টন না হওয়ার অভিযোগ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল তার ব্যক্তিগত ফেইসবুক আইডির মাধ্যমে অভিযোগ করেন, তারেক রহমান প্রধান মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে অদ্যাবধি বিভিন্ন সংস্থার মাধ্যমে যে সকল সুযোগ সুবিধা প্রদান করেছেন তা সঠিকভাবে বণ্টন হয়নি। আগামীতে সরকারি অনুদান সঠিক বণ্টন না হলে স্ব-স্ব ইউনিয়নকে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানান। 

গত ২৬ মার্চ ফেনী সদর উপজেলার কসকা নিহাল পল্লীতে ১২ ইউনিয়ন এর সুপার ৫ প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সদস্য সচিব আমানুল্লাহ কায়সার সাব্বির ওমরা হজে থাকায় তাকে জানানো হয়নি বলে জানা যায়।

ফজলুর রহমান বকুল তার স্ট্যাটাসে হুবহু উল্লেখ করে বলেন: ফেনী সদর উপজেলা বিএনপির আওতাধীন ১২টি ইউনিয়নের সভাপতি এবং সম্পাদক সহ সুপার ফাইভ কমিটির সবার সিদ্ধান্ত মোতাবেক সকল প্রকার কার্যক্রম পরিচালিত হবে। এর ব্যতিরেকে কেও এককভাবে কোন সিদ্ধান্ত দিয়ে থাকলে তা সদর উপজেলা বিএনপি বরদাস্ত করবে না। 

তারেক রহমান প্রধান মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে অদ্যাবধি বিভিন্ন সংস্থার মাধ্যমে যে সকল সুযোগ সুবিধা প্রদান করেছেন তা সঠিক ভাবে বণ্টন হয় নি। আগামীতে সরকারি অনুদান সঠিক বণ্টন না হয়ে থাকলে স্ব-স্ব ইউনিয়নকে জবাবদিহির আওতায় আনা হবে।

এ ব্যাপারে ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল বলেন, নেতাকর্মীদের সতর্ক করতে এ স্ট্যাটাস দেয়া হয়েছে। উপজেলা বিএনপি-র আওতাধীন ১২টি ইউনিয়নের সভাপতি এবং সম্পাদক সহ সুপার ফাইভ কমিটির সবাইকে ভবিষ্যতে সরকারি অনুদান সঠিক বণ্টন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারি অনুদান সঠিক বণ্টনে কিছু অভিযোগ থাকলেও তা দলীয়ভাবে অভ্যন্তরীণ পর্যায়ে সমাধান করা হবে। চাহিদার তুলনায় অনুদান কম পাওয়ায় কিছু নেতাকর্মী পায়নি। 

কসকা নিহাল পল্লীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরনবী মেম্বার তার ফেইসবুক আইডিতে  আফসোস, গ্রুফিং রাজনীতি! লিখে স্ট্যাটাস দেন। পরে তিনি নিজেকে বিএনপির কার্যকারী কমিটির সুপার ফাইভ সদস্যের সর্বসম্মতিক্রমে সদর উপজেলা বিএনপির মুখপাত্র এর দায়িত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি দলীয়ভাবে মুখপাত্র বলে কোন শব্দ নাই উল্লেখ করেন। 

অনুদান সঠিক বণ্টন না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিটি ইউনিয়নের সরকারি বরাদ্ধ অনিয়মের কথা বলেন। কম বরাদ্ধ পাওয়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে অসন্তোষজনক কথা বলেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত