রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন— পাংশা পৌরসভার কুলটিয়া এলাকার হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (৩২), পারনারায়ণপুর এলাকার মো. তায়জাল মুন্সীর ছেলে মো. বরকত মুন্সী (৩৪) এবং উপজেলার কলিমহর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০)।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে রাশেদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে ভুক্তভোগী নারী পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে তুলে তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে কুষ্টিয়া সদর থানার একটি নির্জন এলাকায় ফেলে রেখে যায় অভিযুক্তরা।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে রাশেদ নামে এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সংসদে পে-স্কেল নিয়ে প্রশ্ন হাসনাতের, যা বললেন প্রতিমন্ত্রী