শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যার ২ আসামি গ্রেপ্তার

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ভুনবীর ইউনিয়নের বাসিন্দা মো. ছুরুত আলীর ছেলে মারুফ এবং তোরাব মিয়ার ছেলে জুয়েল মিয়া। তারা উভয়েই একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হয়নি। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন আলামত পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং দ্রুত সময়ের মধ্যেই বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ মার্চ) উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল নিজ বাড়ি থেকে কিশোর জুনায়েদ মিয়া নিখোঁজ হয় এবং এর দুইদিন পর রবিবার (২৯ মার্চ) উপজেলার সাতগাঁও ইউনিয়নের কামারপাড়া থেকে কিশোর জুনায়েদর মৃতদেহ উদ্ধার করা হয়।

এ হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত