বিয়ের খবর ছড়িয়ে পড়তেই আরেক দফা চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে শিশুশিল্পী সিমরিন লুবাবা। শুভকামনা জানানোর পাশাপাশি অনেকে আবার বাল্য বিবাহের প্রশ্ন তুলে সমালোচনাও করেছেন। কিন্ত ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিয়ে নিয়ে নতুন তথ্য দিয়েছে আলোচিত এই শিল্পী।
গণমাধ্যমকে লুবাবা জানিয়েছে এখনও বিয়ে করেনি সে, তবে আংটিবদল করেছে। বাল্য বিবাহের প্রসঙ্গ টেনে বুধবার ((১ এপ্রিল) রাতে ফেসবুকে লুবাবা লিখেছে, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশা আল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’
এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বাগ্দত্তার সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে সিমরিন লুবাবা লিখেছিল, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্দান সম্পন্ন হয়েছে।’
নেটিজেনদের আলোচনার মধ্যেই আরেকটি ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে সে।
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না ঢাকাস্থ সুইডেন দূতাবাস
ইসরায়েল মারাত্মক সৈন্য সংকটে ভুগছে