দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮৫ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে বলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, নতুন চার শিশুসহ চলতি বছর হাম রোগে অন্তত ৪২ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে মার্চ মাসেই মৃত্যু হয়েছে ৩২ শিশুর। ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় রোগটি ছড়িয়েছে।
হামের সংক্রমণের ক্ষমতা (আরও) অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণ (এনসেফালাইটিস) হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
