রাজধানীতে ট্রাক ধাক্কায় ব্যবসায়ী নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

রাজধানীর রামপুরা বনশ্রীতে ট্রাক ধাক্কায় সুমন কাজী (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তার বাড়ি বরিশালের গৌরনদী থানার বড় দুলাই গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে থাকতেন রাজধানীর উত্তর বাড্ডায়।

নিহতের মামা শাহাদাত হোসেন জানান, উত্তর বাড্ডায় হার্ডওয়্যারের দোকান রয়েছে সুমনের। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল চালিয়ে ডেমরা কোনাপাড়ায় ভাইয়ের বাসা থেকে বাড্ডায় নিজের বাসায় ফিরছিলেন সুমন। তার সাথে ছিল তার ভাগিনা মুরাদ। বনশ্রী আইডিয়াল স্কুল এলাকায় পৌছালে ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। 

পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তবে ভাগ্যক্রমে তার সাথে থাকা ভাগিনা সামান্য আহত হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো, ফারুক জানান, রাতে রামপুরা থানা পুলিশ মরদেহ মর্গে পাঠিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত