চট্টগ্রামের বাঁশখালীর সাগর উপকূলে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালনো হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৫টি ট্রলিং জালসহ ১৮ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
