ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশের উভয় লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাতে যানজটে সূত্রপাত হলেও শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় দাউদকান্দি ব্রিজ থেকে হাসানপুর পর্যন্ত যানজট অব্যাহত থাকে।

এতে চরম ভোগান্তীতে পড়েন যাত্রী ও চালকরা।

সংশ্লিষ্টরা জানায়, কুমিল্লার দাউদকান্দি ও মুন্সীগঞ্জের গজারিয়া অংশে একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেনে এই যানজটের সৃষ্টি হয়েছে। পরে উল্টো পথে এলোপাতাড়ি চলাচলের কারণে যানজট তীব্র আকার ধারণ করেন। বর্তমানে দাউদকান্দির হাসানপুর থেকে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশে যানজট রয়েছে।

গৌরীপুর থেকে ঢাকাগামী বাসের যাত্রী মোশাররফ হাজারী বলেন, সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে বাসে উঠি। তিন ঘণ্টায় হাসানপুর পার হতে পারিনি। দীর্ঘ সময় হাসানপুর বসে আছি। একটুও এগোতে পারছি না। কখন যানবাহন চলাচল স্বাভাবিক হবে সেটাও বুঝতে পারছি না।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ জাকির হোসেন বলেন, রাতে গজারিয়া ও দাউদকান্দিতে কাভার্ডভ্যান দুর্ঘটনায় যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে রাত থেকেই আমরা কাজ করছি।

দাউদকান্দি  হাইওয়ে থানার উপপরিদর্শক মুহাম্মদ জাকির হোসেন বলেন, রাতে গজারিয়া ও দাউদকান্দিতে কাভার্ডভ্যান দুর্ঘটনায় যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে রাত থেকেই আমরা কাজ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত