রাশমিকার রহস্যময় পোস্টে নেটদুনিয়ায় শোরগোল

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম

বিয়ের পর থেকেই নানা রকম ইঙ্গিতপূর্ণ পোস্ট দক্ষিণী সিনে তারকা রাশমিকা মন্দানার। সহকর্মী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের মাস খানেক পরেই এবার একটি রহমস্যময় বার্তা দিলেন এই নায়িকা; যা নিয়ে নেটদুনিয়ায় শোরগোল। ভক্ত-নেটিজেনদের ধারণা, নতুন অতিথি আসতে চলেছে এই দম্পতির ঘরে। 

সামাজিক মাধ্যমে একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেন রাশমিকা মান্দানা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাঝখানে একজন পুরুষ এবং তার একপাশে একজন নারী দাঁড়িয়ে আছেন। তাদের পাশেই একটি সূর্যমুখী ফুলের মতো কার্টুন চরিত্র দেখা যাচ্ছে। 

ভিডিওর ক্যাপশনে লেখা, ‘নাও ইটস আস থ্রি’, অর্থাৎ ‘আমরা এখন দুই থেকে তিন’। সাথে একটি ভালোবাসার ইমোজি। এই পোস্টের পরই অনুরাগী মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই ধারণা করছেন, বিজয় ও রাশমিকা হয়তো বাবা-মা হতে চলেছেন। তবে বিষয়টি নিয়ে এখনো এই দম্পতির পক্ষ থেকে সরাসরি কোনো ঘোষণা আসেনি। 

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের এক মাস পূর্ণ হওয়ায় তাদের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে পূজা দিতেও দেখায যায়। এমন সময়ে রাশমিকার এই রহস্যময় পোস্ট! 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত