লাইটার কারখানায় আগুন, দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০১:০১ এএম

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনকে দেখতে হাসপাতালে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান। দগ্ধ দুজন হলেন মো. আসিফ (১৪) ও মোহাম্মদ জসিম (১৭)। 

ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের চিকিৎসার অগ্রগতি ও সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে আসেন।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন।

এর আগে বিকেলের দিকে কেরানীগঞ্জের আকরাম গ্যাস লাইটার কারখানার আগুন লাগার খবর পাওয়া যায়। এ ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরো ১৫ জন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত