নারায়ণগঞ্জের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিককে ক্লোজড করা হয়েছে। রবিবার (৫এপ্রিল) বিকেলে তাদের ক্লোজড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি বলেন, রবিবার এক আদেশের মাধ্যমে দুই থানা থেকে ক্লোজড করা হয়। তাদের বর্তমানে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে কি কারণে ক্লোজড করা হয়েছে তা ওই আদেশে বলা হয় নি। তাই ক্লোজড হওয়ার কারণ বলা সম্ভব না।