মনরোর ব্যবহার্য সামগ্রী নিয়ে বিশেষ প্রদর্শনী

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ পিএম

হলিউডের সর্বকালের সেরা আইকনদের একজন মেরিলিন মনরোর পোশাক-আশাকসহ ব্যবহারের প্রায় সব সামগ্রী জায়গা করে নিচ্ছে প্রদর্শনীতে। লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্সে, ’মেরিলিন মনরো: হলিউড আইকন’ নামের এই প্রদর্শনী শুরু হচ্ছে চলতি বছরের ৩১ মে থেকে।এছাড়া রয়েছে, তার ব্রেন্টউডের বাড়ির একটি আয়না ও অনেকগুলো গাউন। ইতালিয়ান ফ্যাশন হাউজ পুচ্চির তৈরি গাউনগুলো মনরোর জন্যই বিশেষভাবে তৈরি করা। 

কিংবদন্তি এই অভিনেত্রীর ব্যবহার করা পোশাক, তার ব্যক্তিগত কিছু নথি, পুরনো ছবি ও সিনেমার কিছু উপকরণ রাখা হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি প্রদর্শনীতে। এ খবর জানিয়েছে ইউরো নিউজ। উপকরণগুলো সংগ্রহ করেছেন মনরোর ভক্ত ব্রায়ান জনস। প্লেবয় ম্যাগাজিনের জন্য মনরো লাল ভেলভেট কাপড়ে ব্যাকগ্রাউন্ডে ফটোশুট করেছিলেন। প্লেবয়ের অন্যতম জনপ্রিয় সংখ্যায় পরিণত হয় সেটি। 

ছেলেবেলা থেকেই মনরোর প্রতি তার অনুরাগ জন্মে যায় জানিয়ে জনস বলেন, ‘শৈশবে বাবার বিছানার নিচে প্লেবয় ম্যাগাজিনে পেয়েছিলাম সেখান থেকেই এর শুরু।’ প্রদর্শনীতে দর্শকদের জন্য যেসব উপকরণ থাকছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, একটি চেক বইয়ের পাতা। যেটি ১৯৬২ সালের অগাস্টে মৃত্যুর আগে মনরোর সই করা শেষ চেক বলে জানিয়েছেন জনস। চেকটি ছিল ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে মনরোর কেনা নতুন বাড়ির আসবাবের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত