মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রায় ২৭ মণ জাটকা জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে জব্দকৃত জাটকাগুলো কালকিনি উপজেলার ১৪ এতিমখানায় বিতরণ করা হয়। এতে এতিমখানার শিশুদের মাঝে আনন্দের সৃষ্টি হয়।
কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান, জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধভাবে জাটকা আহরণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত