এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

আজ বুধবার (৮ এপ্রিল) মন্ত্রণালয় থেকে এ অনুমোদন পাওয়া গেছে। ইতোমধ্যে ভাতা বাবদ ১৮১ কোটি টাকার বেশি বিল সাবমিট করা হয়েছে। আগামী সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা পাবেন।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩৮৮ হাজার ৮৮ পয়সা বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে ছাড়ের জন্য নির্দেশ সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন গণমাধ্যমকে বলেন, বৈশাখী ভাতার প্রস্তাব অনুমোদনের পর বিল আইবাসে সাবমিট করা হয়েছে। আশা করছি আগামী সোমবার (১৩ এপ্রিল) শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা পাবেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩৮৮ হাজার টাকা ছাড় হয়েছে। এর মধ্যে ১২৯ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ২৭৬ টাকা স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য আর ৫২ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১২ হাজার টাকা কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত