স্কুলের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ

মাদারীপুরে মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ, মামলার প্রস্তুতি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম

মাদারীপুর সদরে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ও মামলা প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব আর রিপন। 

বুধবার (৮ এপ্রিল) মাদারীপুর সদর উপজেলার ছয় স্কুলসহ আরও কয়েকটি স্কুলে এ ঘটনা ঘটে।

এতে বলা হয়, কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান সামান্তা ট্রেডার্সের মাধ্যমে ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে কলা, পাউরুটি ও ডিম বিতরণ করা হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই উপজেলার ছয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ ১৭ শিক্ষার্থীকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ছয় শিক্ষার্থীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পরপরই জেলা প্রশাসনের তদারকি কার্যক্রমের অংশ হিসেবে হাউসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব আর রিপন। এসময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াধীন।

এছাড়া এঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত