শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম

৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ১৮ এপ্রিল ঢাকায় চার ধাপে এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশিত রুটিন অনুযায়ী, পরীক্ষার সময়সূচির কপি ঢাকা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। পরীক্ষার বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী—

ক-গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ গ্রুপে সুপার, অধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজ, ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কামিল মাদরাসার অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দাখিল মাদরাসার সুপার পদের প্রার্থীরা অংশ নেবেন।

খ-গ্রুপের পরীক্ষা সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ফাজিল মাদরাসার অধ্যক্ষ, চারুকলা প্রি-ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আলিম মাদরাসার উপাধ্যক্ষ এবং ভোকেশনাল প্রতিষ্ঠানের সহ-সুপার পদ অন্তর্ভুক্ত রয়েছে।

গ-গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই গ্রুপে কামিল মাদরাসার অধ্যক্ষ, আলিম মাদরাসার অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক এবং ভোকেশনাল প্রতিষ্ঠানের সুপার পদের পরীক্ষা নেওয়া হবে।

ঘ-গ্রুপের পরীক্ষা বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজের উপাধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দাখিল মাদরাসার সহ-সুপার পদের প্রার্থীরা অংশ নেবেন।

এনটিআরসিএ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত