সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে : অ্যাটর্নি জেনারেল

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলে বলে মন্তব্য করেছে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা জনগণ করেছিল। দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকারের অঙ্গীকার অত্যন্ত সুস্পষ্ট।

এরই মধ্যে সরকার জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে বলে জানান তিনি।

ট্রাইবুনাল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় হয়েছে জানিয়ে তিনি বলেন, সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিলের সুযোগ আছে। 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার বদ্ধপরিকর। আইনমন্ত্রী এরই মধ্যে এ বিষয়ে জাতীয় সংসদে সুস্পষ্টভাবে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। আমরা এ বিষয়ে সরকারের অবস্থানের ওপর পূর্ণ আস্থা রাখতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত