ব্রাজিলের ‘বিস্ময়বালক’ এনদ্রিক বাবা হতে যাচ্ছেন?

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

ব্রাজিলিয়ান ফুটবলে ‘বিস্ময়বালক’ হিসেবে পরিচিত এনদ্রিক। ১৯ বছরের এই ফরোয়ার্ড নাকি এবার বাবা হতে যাচ্ছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার সঙ্গে ছবি শেয়ার করে এই আনন্দ সংবাদ ভক্তদের জানিয়েছেন তিনি। 

ইনস্টাগ্রামে নিজেদের একটি আবেগঘন ছবি পোস্ট করেন এই দম্পতি। গ্যাব্রিয়েলি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এখন আমরা পাঁচজন’। মূলত এনদ্রিক দম্পতি, তাদের দুই পোষা কুকুর এবং অনাগত সন্তান—সব মিলিয়েই পাঁচজনের কথা বুঝিয়েছেন তিনি। পোস্টে পবিত্র বাইবেলের একটি উদ্ধৃতি দিয়ে তারা লিখেছেন, ‘তুমি আমাদের জীবনের রূপকার। তুমিই মায়ের গর্ভে আমাদের বুনেছ।’

এনদ্রিক ও গ্যাব্রিয়েলি দীর্ঘ তিন বছর প্রেমের পর ২০২৪ সালে স্পেনে পাড়ি জমানোর পরপরই বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফরাসি ক্লাব লিঁওতে খেলছেন ১৯ বছর বয়সী এই তারকা। ফুটবল ক্যারিয়ারের উড্ডয়নের এই সময়েই নতুন অতিথি আসার খবরে উচ্ছ্বসিত এই ফুটবলার। ভক্ত-অনুরাগীরাও ব্রাজিলের আগামী দিনের কান্ডারির ওই পোস্টে শুভেচ্ছাবার্তায় ভাসিয়ে দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত