ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা চলতে পারে রবিবারও

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ এএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আগামীকাল রবিবারও চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।

একটি সূত্রের বরাত দিয়ে আলজাজিরা বলছে, পাকিস্তানের পক্ষ থেকে একটি প্রচেষ্টা চলছে যাতে, এই আলোচনা আরও এক দিন চালিয়ে যায় দুই পক্ষ। এতে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে— যা দুই পক্ষকে চুক্তির দিকে নিয়ে যেতে পারে। প্রথম দফার আলোচনায় দুই পক্ষ সেই পর্যায়ে পৌঁছেনি।

তবে পাকিস্তানি কূটনীতিকেরা বলছেন, তারা এখনও আশাবাদী, যে তারা দুই পক্ষকে আরও ছাড় দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এটি সম্পূর্ণ নির্ভর করবে উভয় পক্ষ এবং তাদের নেতৃত্বের ওপর।

সূত্র: আলজাজিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত