ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন।
শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ বরগুনা জেলার আমতলী থানার মধ্য চন্দ্রা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় কাভার্ডভ্যানের পেছনে পেছনে যাত্রীবাহী স্বপ্নতরী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইরানের সঙ্গে সমঝোতা ছাড়াই দেশে ফিরছেন জেডি ভ্যান্স