সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারদের নিয়ে বিতর্কিত ও সহিংস ইঙ্গিতপূর্ণ পোস্ট করে বিপাকে পড়েছেন নেপালের তারকা অলরাউন্ডার করণ কেসি। এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
করণ তার পোস্টে লিখেছিলেন, 'ভুলবশত কোনো খেলোয়াড় আম্পায়ারকে মারলে তার কত দিনের নিষেধাজ্ঞা হতে পারে? শুধু জানার জন্য জানতে চাইছি।" যদিও বিষয়টি মজার ছলে করা বলে ধারণা করা হচ্ছে, কিন্তু নেপালি আম্পায়ার অ্যাসোসিয়েশন এটিকে আম্পায়ারদের সম্মানহানি হিসেবে দেখছে। সিএএন মুখপাত্র ছুম্বি লামা জানিয়েছেন, খেলাধুলার চেতনা পরিপন্থী কোনো কাজ বরদাস্ত করা হবে না।
নেপালের ঘরোয়া ক্রিকেটে ইদানীং আম্পায়ারিংয়ের মান নিয়ে খেলোয়াড়দের মধ্যে চাপা ক্ষোভ কাজ করছে। সম্প্রতি সন্দীপ লামিছানেও মাঠের একটি সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই করণ কেসি এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। নেপালের আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশন এই ঘটনার পর কঠোর শাস্তির দাবি জানিয়েছিল।
করণ কেসি নেপালের হয়ে খেলেছেন ৬৫টি ওয়ানডে ও ৮৮টি টি-টোয়েন্টি। সম্প্রতি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। গত বছর ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ঐতিহাসিক ম্যাচেও তিনি দলের হয়ে খেলেছিলেন।
পুরুষ দলের প্রথম নারী প্রধান কোচ মেরি-লুইসের ইতিহাস