পহেলা বৈশাখের প্রথম প্রহরে রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী রাগ সংগীতের মাধ্যমে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নেওয়া হয়। এরপরই অনুষ্ঠিত হয় বাংলা নববর্ষের বিশেষ আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা। ঢাক-ঢোল আর বাদ্যের তালে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় আগামীর প্রত্যাশায় আয়োজিত এই মিছিলে অংশ নিতে কাকডাকা ভোর থেকেই ক্যাম্পাস এলাকায় মানুষের ঢল নামে।
বর্ণিল ঢাবির বৈশাখী শোভাযাত্রা
দেশ রূপান্তর অনলাইন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম
শোভাযাত্রায় পাঁচটি প্রধান মোটিফ একটি মোরগ। রয়েছে হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। ছবি: ফোকাস বাংলা
শোভাযাত্রার শান্তির প্রতীক পায়রার মোটিফ। ছবি: ফোকাস বাংলা
শোভাযাত্রায় ইরানসহ বিশ্বের সব যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। ছবি: ফোকাস বাংলা
বাংলার ঐতিহ্য গ্রাম্য কুলা হাতে শোভাযাত্রায় শিশুদের অংশগ্রহণ। ছবি:ফোকাস বাংলা
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০