বাংলা নবর্বষকে বরণ করতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর এবারও উৎসবমুখর। পুরনো বছরের সব গ্লানি ঝেড়ে নতুন সূচনার বার্তা নিয়ে আয়োজিত হয় ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান, যেখানে নেতৃত্ব দেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ভোর হওয়ার আগেই কানায় কানায় ভরে ওঠে। সূর্য ওঠার আগেই মানুষের ঢল প্রমাণ করে বাঙালির সংস্কৃতির প্রতি গভীর টান।
‘ওঠো ওঠো ওঠোরে…’ গানের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর হাজারো কণ্ঠের সঙ্গে একাত্ম হয়ে গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। পাশাপাশি মঞ্চে গান শোনান রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায় এবং স্বাতী সরকার।
অনুষ্ঠানে বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হন কোনাল, যিনি বাউল সাধক শাহ আবদুল করিম-এর গান পরিবেশন করেন। আবৃত্তিতে মুগ্ধতা ছড়ান জয়ন্ত চট্টোপাধ্যায়। সবশেষে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
মধ্যপ্রাচ্যে শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় চীনা প্রেসিডেন্টের চার দফা প্রস্তাব
নববর্ষ উৎসবের মধ্যেই বাঙালি সংস্কৃতি নিহিত আছে
বর্ণিল ঢাবির বৈশাখী শোভাযাত্রা