যুদ্ধ নয়, সংলাপ চায় ইরান: লোহিত সাগরের পথও বন্ধের হুমকি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ নয়, বরং সংলাপ চায়। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি জোর করে নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চায় বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চায়, তাহলে তা সফল হবে না। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

পেজেশকিয়ান প্রশ্ন তুলে বলেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির আলোকে বেসামরিক মানুষ, বিশিষ্ট ব্যক্তি, শিশুদের লক্ষ্যবস্তু করা কিংবা স্কুল-হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার কোনো যৌক্তিকতা আছে? সূত্র: আল জাজিরা

লোহিত সাগরের বাণিজ্য পথও বন্ধ করে দেওয়ার হুমকি

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরের বাণিজ্য পথও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলী আবদোল্লাহি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি চলতে দেবে না।’

মার্কিন নৌ অবরোধ যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা মন্তব্য করে ওই কর্মকর্তা আরও বলেন, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষায় চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে। তথ্যসূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত