জেলায় জেলায় বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ এএম

দেশের প্রায় প্রতিটি জেলায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল  সিলেটে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  একই সময় দেশের সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়েছে সিলেটে ৭১ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত