বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল।
আইনজীবী জানান, আগামী ১৮ এপ্রিল নির্ধারিত নিয়োগ পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে গত ২৫ মার্চ জারি করা এনটিআরসিএর সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।
এ ছাড়া বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ও আইনগত ক্ষমতার বাইরে ঘোষণা করা হবে না। এ মর্মে সরকার ও এনটিআরসিএকে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দিয়ে রুল জারি করেছেন আদালত।