মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। কন্ডিশন বিবেচনায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, নতুন উইকেটে তাদের বোলিং আক্রমণ ভালো করার ব্যাপারে তিনি বেশ আশাবাদী।
তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে খেলা তৃতীয় ওয়ানডের একাদশ থেকে এসেছে একটি পরিবর্তন। চোট সমস্যার কারণে মোস্তাফিজুর রহমান একাদশে নেই। শেষ মুহূর্তে তাকে বাইরে রাখা হয়েছে। অভিজ্ঞ তাসকিন আহমেদের সঙ্গে আছেন শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।
