মঠবাড়িয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন রুহুল আমিন দুলাল এমপি 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়ায়) আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল।  শনিবার (১৮এপ্রিল) তিনি মঠবাড়িয়ার বহেরাতলা বাজার থেকে আলগী বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলোমিটার নাব্যতা হারানো খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে কৃষি সেচ সংকট মোকাবেলায় ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি, সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর বাদল সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মঠবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজ্জামান আবীরসহ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

এসময় সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, বিগত সরকারের সময় খালের জন্য বরাদ্দ এলেও কোনো কাজ করা হয়নি। বর্তমান সরকার যথাযথভাবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভর। পানি সমস্যার সমাধান করতে পারলে কৃষি উৎপাদন বাড়বে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ সময় কৃষকদের সমস্যার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত