জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১০ এএম

বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। 

শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত